×

বিনোদন

বিমানে সাবেক প্রেমিকাকে যে কথা বলেছিলেন মিঠুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৪:০৫ পিএম

বিমানে সাবেক প্রেমিকাকে যে কথা বলেছিলেন মিঠুন

মিঠুন চক্রবর্তী

একসময়ে মন ভেঙেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের কথা প্রকাশ্যে আনলেন তিনি। বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। 

আর সেই সময়েই মন ভেঙেছিল তার। রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মনখারাপ ছিল। 

অভিনেতা সেই প্রসঙ্গেই বললেন, ‘‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরো বড় তারকা হলাম।’’

মিঠুন আরো বললেন, ‘‘একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’।’’

এটা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন। মেয়েটি বলেছিলেন, ‘‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি।’’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘‘তুমি এসব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হত না।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App