×

বিনোদন

মাদককাণ্ডে এনসিবির তলবে দীপিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮ পিএম

মাদককাণ্ডে এনসিবির তলবে দীপিকা

মধ্যরাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মুম্বাই ফিরলেন দীপিকা। ছবি: ইন্টারনেট

মাদককাণ্ডে এনসিবির তলবে দীপিকা

দীপিকা পাড়ুকোন

বলিউডের মাদককাণ্ডে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তলবে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে জেরা করা হবে। শুধু দীপিকাই নন, একইসঙ্গে জেরা করা হবে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও। এনসিবির তলবে সারা আলি খানের পর বৃহস্পতিবার মধ্যরাতে গোয়া থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোনও। সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিংহ। [caption id="attachment_243878" align="aligncenter" width="700"] মধ্যরাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মুম্বাই ফিরলেন দীপিকা। ছবি: ইন্টারনেট[/caption] কয়েকদিন আগে পরিচালক শকুন বাত্রার শ্যুটের জন্য গোয়া যান দীপিকা। কিন্তু আচমকা বছর তিনেকের আগের একটি হোয়াটসঅ্যা‌প চ্যাট এনসিবির হাতে আসতেই ভেস্তে যায় দীপিকার কাজ। ওই চ্যাটে দেখা যায়, ডি এবং কে নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিকবার কথা চালাচালি হয়েছে। বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা। আর ‘কে’ দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ। কারিশমাকেও তলব করেছিল এনসিবি। কিন্তু অসুস্থতার কারণে এনসিবির কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। মাদককাণ্ডে দীপিকার নাম জড়াতেই থমথমে বলিউড। এখনো পর্যন্ত কঙ্গনা রানাউত ছাড়া বলিউডের কোনো বড় স্টারই এ নিয়ে মুখ খোলেননি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App