×

বিনোদন

ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্ত!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৩:৫৭ পিএম

ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্ত!

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন রাখি সাওয়ান্ত। কখনও উল্টাপাল্টা কথা বলে কখনও বিতর্কিত কাজ করে সামাজিক মাধ্যমে নজরে আসেন তিনি। তবে এবার অসুস্থ হয়ে আলোচনার শিরোনানে তিনি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, রাখি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। এক আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকরা মনে করছেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। 

এদিকে রাখিকে নিয়ে তার প্রাক্তন স্বামী রিতেশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করছেন। পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন। তবে তার আগে তারা দেখে নিতে চান, ক্যানসারই হয়েছে কি না।’

তিনি আরও বলেন, ‘এটা কোনও মজার বিষয় নয়। রাখির ভাবমূর্তিটাই এমন যে, সবাই ভাবে ও মজা করছে। ওর অবস্থা এ বার সত্যিই সঙ্কটজনক। ওর অবস্থা হয়েছে, ‘রাখাল ছেলে’র গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাইছেন না। তারা ভাবছেন, ও আবার কোনও বিতর্ক তৈরি করতে চাইছে। যারা সত্যিই রাখিকে জানেন, তারা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আশা রাখি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App