×

বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:৫৩ পিএম

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় অভিনয় শিল্পী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন খ্যাতিমান শিল্পী সুবর্ণা মুস্তাফা। সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আফসানা মিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ফেসবুক থেকে নেওয়া

তিনি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পারে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App