×

বিনোদন

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নাট্যকার রাজীব মণি দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০১:৫০ পিএম

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নাট্যকার রাজীব মণি দাস

রাজীব মণি দাস

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হলেন রাজীব মণি দাস। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) উদ্যোগে বৃহস্পতিবার (২৩ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

এ সময় রাজীব মণি দাসের হাতে শ্রেষ্ট নাট্যকারের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য মহিউন্নিন আহমেদ। অনুষ্ঠিত সভাপতিত্ব করেন আলী আশরাফ আখন্দ।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে নাট্যকার হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়া। এতে করে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া।

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে নাটক, উপন্যাস, মঞ্চায়ন ইত্যাদি সাংস্কৃতিক মাধ্যমগুলোর দ্বারা অপসংস্কৃতি রোধে অবদান রাখতে পারি। কিশোর ও যুব সমাজকে একটি সঠিক আনন্দদায়ক অঙ্গন উপহার দিতে পারি।

প্রসঙ্গত, রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় ১৫০টি একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত ৪টি উপন্যাস লিখেছেন। এছাড়া ২৫ টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App