×

বিনোদন

নিজ বাড়িতে হেনস্তার শিকার হয়েছিলেন সোহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৩:৫৭ পিএম

নিজ বাড়িতে হেনস্তার শিকার হয়েছিলেন সোহিনী

সোহিনী সরকার

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে।

তবে সোহিনী সরকার তার নিজের বাড়িতে একবার হেনস্তার শিকার হয়েছিলেন। অতীতের সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আমি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলাম। হঠাৎ কেউ একজন আমার পেছনে চিমটি কেটে চলে যায়! ভাবুন একবার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে।’

চিমটি কেটে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে, কষিয়ে থাপ্পড় মারবেন, সেই সময়ও পাননি সোহিনী। কারণ ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই দেরি হয়ে গিয়েছিল তার। ততক্ষণে সেই ব্যক্তি উধাও।

এ ঘটনার পর মানসিকভাবে ভালো ছিলেন না সোহিনী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঘটনার পর সারারাত ঘুমোতে পারিনি। প্রতিক্রিয়া স্বরূপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিছুক্ষণ পরপর ঘৃণার উদ্রেক হয়েছে।’

যেসব ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটায় তাদেরকে সমাজের যেকোনো ক্ষেত্র থেকে বিতাড়িত করা উচিত বলে মনে করেন সোহিনী সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App