×

বিনোদন

জেরার সময় কাঁদলেন দীপিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:১৫ পিএম

মাদককাণ্ডে জড়িত থাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) এনসিবি দীপিকা পাড়ুকোনকে টানা সাড়ে ৫ ঘণ্টা জেরা করেন। লাগাতার জেরার মুখে প্রায় তিনবার কেঁদে ফেলেন দীপিকা।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দীপিকা যখন কাঁদতে শুরু করেন, তখন তাকে এনসিবির কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, কান্নাকাটি করে এখানে 'চিড়া ভিজবে না'। এখানে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন না। যা জিজ্ঞেসা করা হবে 'সত্যি কথা বলবেন' বলেও দীপিকাকে সাফ জানান এনসিবি কর্মকর্তারা।

মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটে এনসিবির জেরার মুখে মেনে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকাই ছিলেন বলে জানিয়েছেন তার ম্যানেজার কারিশমা প্রকাশ।

এর আগে ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকার যে হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে এসেছিলো, তাতে অভিনেত্রীকে 'মাল', 'হাশ', 'গাঁজা এই শব্দগুলি ব্যবহার করতে দেখা গিয়েছিলো। দীপিকা ও তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করে এনসিবি। তাদের দুজনের কথাবার্তা অসঙ্গতি রয়েছে বলে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, দীপিকা বেশিরভাগ প্রশ্নের উত্তর 'হ্যাঁ' কিংবা 'না' তেই দেয়ার চেষ্টা করেন। আর তাতেই বিরক্ত হন এনসিবির কর্মকর্তারা। জানা যাচ্ছে, দীপিকাকে এনসিবির কর্মকর্তারা ক্লিনচিট দেননি। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App