×

বিনোদন

কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ভারতীয় অনসূয়া

কুদরত উল্লাহ

কুদরত উল্লাহ

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০২:০০ পিএম

কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ভারতীয় অনসূয়া

অনসূয়া সেনগুপ্ত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভারতীয় অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠলো তার হাতে।

শনিবার (২৫ মে) ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অনসূয়া প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার জিতলেন।

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ছবি ‘দ্য শেমলেস’। এতে আরও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান।

সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অনসূয়া তার এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সব প্রান্তিক গোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App