×

বিনোদন

নিউইয়র্কের রাস্তায় নামলেন মৌসুমী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৬:৫৪ পিএম

নিউইয়র্কের রাস্তায় নামলেন মৌসুমী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও।

এর মধ্যেই জানা গেল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মৌসুমী। দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড।

স্থানীয় সময় রবিবার (২৬ মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে।

এ সময় মৌসুমী বলেন, নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

প্রসঙ্গত, প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App