×

বিনোদন

এনসিবির নজরে করণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫ পিএম

এনসিবির নজরে করণ

করণ জোহর

এবার মাদক কাণ্ডে এনসিবির নজরে করণ জোহর। কয়েক দিনের মধ্যেই চলচ্চিত্র পরিচালক করণ জোহরকে সমন পাঠানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ২০১৯ সালের জুলাই মাসে করণ জোহরের বাড়িতে যে পার্টির আয়োজন করা হয়, সেই পার্টির ভিডিও নিয়েই করণ বিপদে পড়তে পারেন। শুধু তাই নয়, করণ জোহরের বাড়ির পার্টির ভিডিও ইতিমধ্যেই ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে দাবি গণমাধ্যমটির। এদিকে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদ দাবি করেন, পরিচালককে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় র সম্পর্কেও বিস্ফোরক দাবি করেন ক্ষিতিজ। তিনি বলেন, করণ জোহরের নামে অভিযোগ করলে, তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে ছিলেন গোয়েন্দা আধিকারিক সমীর ওয়াংখেড়। শুধু তাই নয়, মাদক না পেলেও তাঁকে আটক করে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন তোলেন ক্ষিতিজ প্রসাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App