×

বিনোদন

ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০২:০০ পিএম

ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা!

ইধিকা পাল ও শাকিব খান

‘প্রিয়তমা’সিনেমার মাধ্যমে নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেছেন শাকিব খান। অন্যদিকে ইধিকা পালের বড়পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছে ছবিটি দিয়ে। এরপর দুজনেই ব্যস্ত। তবে আলাদাভাবে। এক হওয়া হয়নি নতুন কোনো কাজে।

এবার দুই তারকার ভক্তদের জন্য মন ভালো করা খবর হলো, ফের এক সিনেমায় দেখা যাবে শাকিব-ইধিকাকে। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এর আগে অসংখ্য নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন এই পরিচালক।

এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শেষ। হয়েছে চুক্তিও। জানা গেছে, আগামী মাসের শুরুতেই ভারতের রামুজিতে শুরু হচ্ছে শুটিং। একটানা শুটিং শেষ হবে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।

তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি সংশ্লিষ্টরা। তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য। জানা গেছে, এ বছরই সিনেমা মুক্তির পরিকল্পনা করে রেখেছেন পরিচালক।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিবের ঈদের সিনেমা ‘তুফান’। দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করেছেন রায়হান রাফী।

প্রসঙ্গত, দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে ইধিকাকে। পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেবের প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথভাবে পরিচালনা করবে। এছাড়া ঢালিউডের ‘কবি’ সিনেমায় ইধিকা জুটি বেঁধেছেন শরিফুল রাজের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App