×

বিনোদন

শাকিবের প্রথম প্রেমিকা কে জানালেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০২:৩৮ পিএম

শাকিবের প্রথম প্রেমিকা কে জানালেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

দুইবাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সোমবার (২৮ মে) চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করেলেন এ অভিনেতা। গত এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

সাকিবের ক্যারিয়ারের বিশেষ এ দিনকে ঘিরে অভিনেতা-অভিনেত্রীসহ ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপু বিশ্বাসও। তবে শুভেচ্ছাবার্তায় নিজেকে শাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন তিনি।

নিজেকে শাকিবের স্ত্রী বলে দাবি করাতে ভক্তদের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

আরো পড়ুন: ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা!

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান আমার সন্তানের বাবা। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’। তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট।’

তিনি জানান, শাকিব খানের নায়িকা হিসেবে সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। তার জীবনে প্রথম প্রেমিকা ও স্ত্রী হিসেবে এসেছিলেন। তাই শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে তিনি জড়িয়ে আছেন বলে মনে করেন এই নায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App