×

বিনোদন

প্রকাশ পেল টক্সিক ব্রেইনের ‘বিষন্ন সময়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৭:৪৪ পিএম

প্রকাশ পেল টক্সিক ব্রেইনের ‘বিষন্ন সময়’

ব্যান্ডদল ‘টক্সিক ব্রেইন’

দেশের জনপ্রিয় সব ব্যান্ড গান প্রকাশ থেকে অবসর নিয়েছে যেনো। পুরোনো গানেই মঞ্চ মাতিয়ে চলেছে একের পর এক। আসছে না নতুন কোনো গানের দল। নতুন কোনো ব্যান্ড। এই পরিস্থিতিতে জেগে উঠল কয়েকজন তরুণে উদ্যোগে গঠিত গানের দল ‘টক্সিক ব্রেইন’।

ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে দলটি। সেই পরিচিতি বাড়াতে এবার প্রকাশ করল নতুন মৌলিক গান। শুক্রবার (৩১ মে) রিলিজ পেয়েছে তাদের তৃতীয় সিঙ্গেল ‘বিষন্ন সময়’।

ব্যান্ডের শুরুর দিক এর কথা জানতে চাওয়ায় বর্তমান গিটারিস্ট জানান, এই ব্যান্ডের শুরুর দিকে নাম ছিলো ব্রোকেন, ব্যান্ড মেম্বারদের সাথে তেমন কেমিস্ট্রি না থাকায় ব্যান্ড লিডার এবং ফাউন্ডার আসিফ আদনান সেখান থেকে সরে আসেন এবং করোনা পরবর্তী সময়ে টক্সিক ব্রেইন নামে নতুন ব্যান্ড ফর্ম করেন।

আসলে মিউজিক করা খুব একটা সহজ কাজ নয় তারপর সেটা যদি হয় একটা ব্যান্ড দল তাহলে তো ব্যাপারটা একটু বেশিই কঠিন হয়ে পরে,সব সময় সবার সাথে মানসিকতা মিলে না সাধারণত সেই যায়গা থেকে একটা ব্যান্ডের ভাঙাগড়া থাকেই, ব্যান্ড ফাউন্ডার আসিফ প্রথমে তানজির তারপর একে একে নিলয় পারভেজ এবং অভি কে নিয়ে টক্সিন ব্রেইন নামে যাত্রা শুরু করলেও একটা সময় এসে গীটারিস্ট নিলয় এবং অভি ব্যাক্তিগত জীবনের ব্যাস্ততার জন্য ব্যান্ড লিভ নিয়ে নেয়!

২০২৩ এ নতুন গীটারিস্ট মাহাদী সাব্বির কে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন আসিফ আদদান, একে একে পুরো একটা এলবাম রেডি করে তারা প্রায় এক বছর সময় নিয়ে এরপর নতুন করে যুক্ত করেন  ইফাজ তাহমিদ কে ড্রামার হিসাবে।

এই সময়ে টক্সিক ব্রেইন এর লাইন আপ এ লিড গীটারিস্ট হিসাবে আছে ব্যান্ড ফাউন্ডার আসিফ আদনান, ভোকাল আশদাদ হায়দার চৌধুরী, বেস গীটারে আছেন পারভেজ ব্যাপারী, রিফ গীটার প্লে করছেন মাহাদী হাসান সাব্বির এবং ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য  ইফাজ তাহমিদ ড্রামার, যাকে সাধারণত ব্যান্ডের ব্যাকবোন বলে থাকেন টক্সিক ব্রেইনের মেম্বাররা।

তারা তাদের গানগুলো সাধারণত টক্সিক ব্রেইন নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করছে সেই সাথে এখন থেকে স্পটিফাই সহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ পাওয়া যাবে তাদের গান,এছাড়াও তাদের ফেসবুক পেইজ এর নাম টক্সিক ব্রেইন যেখানে ব্যান্ডের সব ধরনের কার্যক্রমের আপডেট পাওয়া যায়।

মার্চেন্ডাইজ পার্টনার হিসাবে অনেকদিন ধরে দেশের ব্যান্ড মিউজিকে অবদান রাখা একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকার পরেও কোন একটা বিশেষ কারনে তারা এখন সেই ব্যাপারেও বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা করছে।

প্রসঙ্গত, ব্যান্ডের বর্তমান সময়ের গীটারিস্ট এবং ম্যানেজার জানান এখনি তারা এলবাম দিতে চাচ্ছেন না কিন্তু ২০২৪ এর মধ্যে তারা একটা পরিপূর্ণ ইপি দেওয়ার চেষ্টা করবেন যেখানে ৪ থেকে ৫ টা গান থাকার সম্ভাবনা রয়েছে,ইতিমধ্যে তারা তাদের চতুর্থ আর পঞ্চম গান ‘শৈশব’ এবং ‘টাকা’ নিয়ে স্টুডিও তে বেশ ব্যাস্ত সময় পার করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App