×

বিনোদন

নতুন চমক নিয়ে আসছে বিগ বস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১২:৩২ পিএম

নতুন চমক নিয়ে আসছে বিগ বস!

ফাইল ছবি

ভারতের রিয়্যালিটি শোগুলোর মধ্যে অন্যতম বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও হিট এই শো। বিগ বস ওটিটি-র প্রথম দুই পর্বের সাফল্যের পর এবার আসতে চলেছে তৃতীয় সিজন। আর সেখানেই নতুন চমক। 

ইতোমধ্যেই জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে মুক্তি পেয়েছে শোয়ের নতুন প্রোমো। সেখানে একেবারে ভিন্নধারায় ভক্তদের মাঝে ধরা দিয়েছেন অনিল কাপুর। আলো আঁধারির মধ্যে একটি বাদশাহী চেয়ারে বসে রয়েছেন বলিউডের এ অভিনেতা। পাশ থেকে একজন বলে ওঠেন- ‘স্যার ঝাক্কাস’! যার উত্তরে অনিল বলেন, ‘বহুত হোগায়া ঝাকাস, কারতে হ্যায় না কুছ অর খাস।’

বেশ কয়েক বছর ধরে বিগ বসে সালমান খানের সঞ্চালনা দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। শিল্পা শেট্টিও একবার বিগ বস সঞ্চলনা করেছিলেন। কিন্তু সালমানের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি। 

আরো পড়ুন: সালমানের বিয়ের প্রস্তাব পেয়েছিল ‘হীরামন্ডি’র যে অভিনেত্রী

এদিকে বিগ বস থেকে সালমান খান বাদ পড়লেন কিনা তা নিয়ে অনুরাগীদের মনে ক্ষোভ জন্মেছে। যদিও সালমান যে এই ওটিটি সঞ্চালনা থেকে বিরতি নেবেন তা বেশ অনেক দিন থেকে গুঞ্জন ছিল।

জানা যায়, চলতি বছরের জুন মাসে শুরু হবে বিস বস ওটিটি সিজন ৩। যদিও নির্মাতারা এখনও নিশ্চিতভাবে তারিখ ঘোষণা করেননি। গত সিজনে সালমনের সঞ্চালনায় বিজয়ী হয়েছিলেন এলভিস যাদব।

নতুন সিজনের সম্ভাব্য প্রতিযোগীরা হলেন, শেহজাদা ধামি, প্রতীক্ষা হনমুখে, ম্যাক্সটার্ন, চন্দ্রিকা দীক্ষিত! বাকি প্রতিযোগীদের নাম এখনও নিশ্চিত হয়নি। সালমনের ‘উইকেন্ড কে ওয়ার’ দেখার জন্যেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অনিল কি সালমানকে টেক্কা দিতে পারবেন, তা অবশ্য সময়েই উত্তর দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App