×

বিনোদন

ওয়েবফিল্মে আফসানা মিমির অভিষেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম

ওয়েবফিল্মে আফসানা মিমির অভিষেক

আফসানা মিমি

আফসানা মিমি, অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও জনপ্রিয়। ২০০০ সালে ‘বন্ধন’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম পরিচালকের চেয়ারে বসেছিলেন মিমি। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক।

এবার এই অভিনেত্রী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’।

দীপু নামের এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। তবে দীপুর ক্রিকেট খেলা পছন্দ নয় বাবার। তার চাওয়া, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে।

তবে দীপুর স্বপ্নপূরণে সহায়তা করে তার মা। জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেয়। দীপু ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একসময় তারা বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না সে। নতুন সুযোগ খুঁজতে থাকে।

আফসানা মিমি বলেন, গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।

আরও পড়ুন: নগ্ন দৃশ্য নিয়ে আপত্তি নেই সেন্সর বোর্ডের

‘অফ দ্য মার্ক’র বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এটি অভিনেতার ওটিটিতে প্রথম কাজ।

প্রসঙ্গত, ‘অফ দ্য মার্ক’-এ আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App