×

বিনোদন

‘ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৫:০৭ পিএম

‘ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। আইটেম গান কিংবা খোলামেলা ফটোশুটে, বরাবরই ভক্তদের হৃদয়ের ঝড় তুলেন ফারিয়া। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি লুকের একটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী। যদিও সেই স্থানের বিষয়টি উল্লেখ করেননি তিনি।  

ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন অবতারে হাজির হয়েছেন ফারিয়া। 

আরো পড়ুন: আম্বানিপুত্রের প্রাক বিয়েতে গাইতে কত নিচ্ছেন শাকিরা?

এদিকে ফারিয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’


পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল। ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’


ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে। পর্দায় তাদের বেশকিছু সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক আপত্তি রয়েছে। যদিও নিজেদেরকে ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমায় আপত্তি রয়েছে এই অভিনেত্রীদের। 

ভক্তরা মনে করছেন, সেই আপত্তি থেকেই কিনা এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিতে দেখা গেল তাদেরকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App