×

বিনোদন

কঙ্গনাকে থাপ্পড় মারা নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম

কঙ্গনাকে থাপ্পড় মারা নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মারার ঘটনায় ভারতের সিআইএসএফ সদস্য কুলবিন্দরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে বরখাস্ত করেছে সিআইএসএফ।

বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি আসার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন কঙ্গনা। এ সময় বিমানবন্দরের সিকিউরিটি চেকের সময় ভারতের সিআইএসএফ এর এক কর্মী চড় মেরে বসেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে। পরে এ ঘটনায় ওই নারী রক্ষী কুলবিন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। খবর এনডিটিভির।

আরো পড়ুন: মঞ্চ মাতাতে আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান

এর আগে কুলবিন্দর জানান, দিল্লিজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন নারী কৃষকরা। সে সময় এক বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই বিতর্কিত মন্তব্যের জবাবের প্রেক্ষিতে কৃষকদের অসম্মান রক্ষায় এই চড় দেয়া হয়েছে বলে স্পষ্ট করেন কুলবিন্দর।

কুলবিন্দর বিস্তারিত জানিয়ে বলেন, ‘দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন "১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে"। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল।’

আরো পড়ুন: উষ্ণতা ছড়াচ্ছেন স্বস্তিকাকন্যা

২০২০ সালে ভারতজুড়ে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা। এতে দিল্লির পরিস্থিতি পুরো উত্তাল হয় । সেই সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘১০০ টাকাতেই লভ্য’। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App