×

বিনোদন

এইডস হওয়া নিয়ে মুখ খুললেন মমতাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০২:১০ পিএম

এইডস হওয়া নিয়ে মুখ খুললেন মমতাজ

কণ্ঠশিল্পী মমতাজ

‘ফোক সম্রাজ্ঞী’খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ। অ্যালবাম ও চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। রাজনীতিতে সময় দেয়ার কারণে গানে একটু কম দেখা গেলেও নিয়মিত স্টেজ শো করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে এইডসে আক্রান্ত হয়েছেন মমতাজ। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এই শিল্পী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ। দেশে ফিরে তিনি জানান, কাজের ভিড়ে তাকে নানা ধরনের  মিথ্যাচার সামলাতে হচ্ছে।

আরো পড়ুন: বিতর্কিত কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন জীবন (ভিডিও)

এ প্রসঙ্গে মমতাজ গণমাধ্যমে বলেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।’

আরো পড়ুন: ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে কোকাকোলার সেই বিজ্ঞাপন (ভিডিও)

প্রসঙ্গত, ঈদুল আজহার পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছেন মমতাজ। গান গাওয়ার পাশাপাশি সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

আরো পড়ুন: কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, অমি বললেন বানাইনি (ভিডিও)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App