×

বিনোদন

তুফান নিয়ে নাবিলার উচ্ছ্বাস!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:১০ পিএম

তুফান নিয়ে নাবিলার উচ্ছ্বাস!

তুফান নিয়ে নাবিলার উচ্ছাস। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন।


এদিকে সিনেমা মুক্তি উপলক্ষে (১২ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।


সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন,  আমি এ ছবির গল্প পড়ার সময় ছবির দৃশ্যপটগুলো দেখতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে। 


এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।


কাজ থেকে বিরতির প্রসঙ্গে বলেন, আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিলো কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ঠিক সে রকম সিনেমা আমার কাছে আসছিলো না। 


তিনি বলেন, আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করতো কবে আমি সিনেমায় কাজ করবো। সব সময় বলে আসছিলাম  সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চায়নি বলে আমাকে দেখা যায়নি।


উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ -তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

আরো পড়ুন: কঙ্গনার চড়-কাণ্ডে মুখ খুললেন করণ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App