×

বিনোদন

হলে তুফান সৃষ্টি করবে ‘তুফান’ সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০১:২৮ পিএম

হলে তুফান সৃষ্টি করবে ‘তুফান’ সিনেমা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 

বুধবার (১২ জুন) রাতে সিনেমা মুক্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আমি এ ছবির গল্প পড়ার সময় তা ভিজ্যুয়ালাইজ করতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে।’ 

এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

আরো পড়ুন : তুফান নিয়ে নাবিলার উচ্ছ্বাস!

কাজ থেকে বিরতির প্রসঙ্গে বলেন,‘আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করতো কবে আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চায়নি বলে আমাকে দেখা যায়নি। আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিলো কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ঠিক সে রকম সিনেমা আমার কাছে আসছিল না।’

উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ -তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App