বিচারক হচ্ছেন পিয়া জান্নাতুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১১:০৫ এএম
আইনজীবী, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত
আইনজীবী, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবার বিচারক হিসেবে হাজির হচ্ছেন। বিটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ রম্য বিতর্ক। বিষয় ‘বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পরে প্রেম কমে’।
আল মামুনের প্রযোজনায় এটি গবেষণা ও সঞ্চালনা করেছেন রুবাইয়াত রাকিব। বিচারক ছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।
বিটিভির বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশের খ্যাতনামা তরুণ বিতার্কিক রেজওয়ান শুভ, মীর্জা সাকি, সালেহীন কবির, কামরুল শাহিদীন, মাহফুজা নওশীন, মবিন মজুমদার।
আরো পড়ুন : যে জটিল রোগের কারণে দোয়া চাইলেন তাসরিফ খান
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।
২০১২ সালে শুরু হয় নতুন জার্নি। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও। পাশাপাশি উপস্থাপনার জন্যও বেশ জনপ্রিয় তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বিপিএল এবং পরবর্তীতে আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপেও লন্ডনের মাঠে তাকে দেখা গেছে উপস্থাপনা করতে।
এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদেরও মডেল হন পিয়া।
