×

বিনোদন

কোকাকোলা ইস্যু: শিমুল-জীবনকে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৪:০৮ পিএম

কোকাকোলা ইস্যু: শিমুল-জীবনকে আইনি নোটিশ

শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকেই মুসলিম বিশ্বে কোনঠাসা হয়ে পড়ে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। বাংলাদেশেও একই অবস্থা। বড় একটি অংশ বয়কট করেছে পানীয়টি। সম্প্রতি এ পানীয়ের একটি বিজ্ঞাপন প্রচার করা হয়।

বিজ্ঞাপনে বলা হয় কোকা-কোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রতিবাদ।

এই বিজ্ঞাপনের অভিনয়শিল্পী শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মাকে বয়কট করে নেটাগরিকরা। এবার এই দুই অভিনয় শিল্পীর নামে পাঠানো হলো লিগ্যাল নোটিশ।

আরো পড়ুন: শাবনূরকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

জীবন ও শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম. আহসান উদ্দিন। শুক্রবার (১৪ জুন) রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে আইনজীবী বলেছেন, কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতা বিরোধীদের পক্ষাবলম্বন করেছেন।

আরো পড়ুন: নতুন বউয়ের সাজে মাহি

এমন পরিস্থিতিতে দেশের আইন শৃংখলা অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় আগামী সাত (৭) দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্য দিতে হবে। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানাতে হবে।

তবে এর আগেই বিজ্ঞাপনটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। শিমুল শর্মা ভুল করে চেয়েছেন ক্ষমা। অন্যদিকে শরাফ আহমেদ জীবন দিয়েছেন নিজের মতো করে ব্যাখ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App