×

বিনোদন

নতুন বউয়ের সাজে মাহি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৪:২১ পিএম

নতুন বউয়ের সাজে মাহি

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যস্ত সময় পাড় করতে দেখা যায় তাকে। কয়েকদিন পরপরই ভক্ত-অনুরাগীদের কাছে ভিন্ন সাজে ধরা দেন মাহি। 

কয়েকদিন আগে ব্রাউন চুলে, লাল রঙের স্লিভলেস টপস, রঙের সাথে ম্যাচিং করে ঠোঁটে লিপিস্টিক; এমন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন মাহিয়া মাহি । সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য ছিল এমন, এ যেন সাক্ষাৎ কোনো বিলেতি নায়িকা।

এবার ব্রাইডাল লুকে, নতুন বউয়ের সাজে ধরা দিয়েছেন মাহিয়া মাহি। পরেছেন সাদা চুমকি বসানো প্লাটিনাম-গোল্ড রঙের লেহেঙ্গা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি। লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় দিয়েছেন পোজ।

সামাজিক মাধ্যমে এই অনন্য লুকে ধরা দেয়ার পর মাহিকে মুগ্ধতা-ভালবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-অনুরাগীরা।

আরো পড়ুন: ফের আইনি বিপাকে শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজকুমার’ এ ভিন্ন চরিত্রে কাজ করেছেন মাহি। সিনেমার নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।

কিন্তু এবার কোরবানির ঈদে আসন্ন কোনো চলচ্চিত্রে কাজ করেননি মাহিয়া মাহি। এতে নায়িকার অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App