×

বিনোদন

বিয়ের জন্য রাজি হয়েছেন ওরি-উরফি জাভেদ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:৫৭ পিএম

বিয়ের জন্য রাজি হয়েছেন ওরি-উরফি জাভেদ!

বিয়ের জন্য রাজি হয়েছেন ওরি-উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ইন্টারনেটের দুই পরিচিত মুখ উরফি জাভেদ ও ওরহান অবত্রমানি ওরফে ওরি। একজন নিজের উদ্ভট সব পোশাক ও সাজের জন্য পরিচিত, অন্যজন বলিউড তারকাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ওরহান অবত্রমানি ওরফে ওরি। ছবি: সংগৃহীত

সম্প্রতি এই দুই তারকাকে নিয়ে খবর রটেছে, তারা একজন অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বিশেষ করে মডেল উরফি নাকি ওরিকে বিয়েও করতে চেয়েছেন। 

উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার (১৪ জুন) রাতে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন। একপর্যায়ে ওরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সেই প্রশ্নের উত্তরে ওরি-উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। ওরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

ওরহান অবত্রমানি ওরফে ওরি। ছবি: সংগৃহীত

এরপরই নেট দুনিয়ার আলোচিত দুই মডেলকে নিয়ে নানা মন্তব্য শোনা গেছে ভক্তদের কণ্ঠে। দুই ভাইরাল ব্যক্তিত্ব বিয়ে করলে কেমন হবে, কারা সেই বিয়েতে উপস্থিত থাকবে নানা মন্তব্য ভেসে উঠেছে। 

বিয়ের জন্য রাজি হয়েছেন ওরি-উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

তবে এবারই প্রথম নয়; এর আগেও পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি-ওরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি শুধুই মজার ছলে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।

আরো পড়ুন: মুক্তি পেল ‘তুফান’ সিনেমার ট্রেলার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App