×

বিনোদন

মেয়ে রাহা হাটছেন রণবীরের হাত ধরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১১:৫৬ এএম

মেয়ে রাহা হাটছেন রণবীরের হাত ধরে

মেয়ে রাহা হাটছেন রণবীরের হাত ধরে। ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতির রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের মেয়ে রাহা কাপুরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ ছাড়েন না কখনোই। 

রবিবার (১৬ জুন) আলিয়া ইনস্টাগ্রামে রণবীরের সঙ্গে রাহার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। যা ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মন জয় করে নিয়েছে। দেখা যায়, পিছন থেকে তোলা ছবিতে রাহাকে তার বাবা রণবীরের সঙ্গে হাঁটছে।

রাহা একটি সুন্দর হলুদ রঙের পোশাক পরেছেন। এখানেই শেষ নয়, ম্যাচিং করে সাদা রঙের জুতো পরে আছে বাবা আর মেয়ে। আলিয়া তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলাদা করে ক্যাপশনের দরকার নেই।’

সেই পোস্টে গায়িকা হর্ষদীপ কৌর মন্তব্য করেছেন, ‘বাবার দিলবারো। যেখানে হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজনের বোন ফারাহ খান আলি কমেন্ট সেকশনে ৩টি হার্ট ইমোজি দিয়েছেন। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘এতখানি মিষ্টি। বাবা-মেয়ের খাঁটি ভালোবাসা।’

২০১৭ সালের জানুয়ারি থেকে ডেটিং শুরু হয় রণবীর আর আলিয়ার। ২০২২ সালের ১৪ এপ্রিলে বিয়ে করেন এ তারকা জুটি । আর জুনেই দেন প্রথম সন্তান আসতে চলার সুখবর। এরপর ২০২২ সালের ৬ নভেম্বর এই দম্পতি তাদের প্রথম কন্যা রাহাকে স্বাগত জানান। 

উল্লেখ্য, আলিয়াকে আগামীতে তার হোম প্রোডাকশনে জিগরা ছবিতে দেখা যাবে। তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স মুভিতেও অংশ নিয়েছেন।

এদিকে রণবীর বর্তমানে নীতেশ তিওয়ারির রামায়ণের শুটিং করছেন। যা ঋষি তুলসীদাসের একই নামের প্রাচীন মহাকাব্য উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে রণবীর ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন এবং সাই পল্লবী দেবী সীতার ভূমিকায় রয়েছেন। রামায়ণ ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তারপর রণবীর শুরু করবেন অ্যানিম্যাল পার্কের কাজ।

আরো পড়ুন: যে রঙের ছাগল কোরবানি দিচ্ছেন অপু বিশ্বাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App