×

বিনোদন

‘পরকীয়া আইনত বৈধ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৬:১৮ পিএম

‘পরকীয়া আইনত বৈধ’

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

অধিকাংশ লোকের আপত্তি রয়েছে পরকীয়া তথা বিবাহবহির্ভূত সম্পর্কে। তাদের মতে এর মতো ভয়ানক অপরাধ আর কিছুতেই হতে পারে না। তবে এরকমটা ভাবেন না টালিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পরকীয়া আইনত বৈধ বলে মনে করেন তিনি।

সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রযোজক স্বামী সুরজিৎ হরির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কনীনিকার। বিষয়টি খোলাসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘অনেক অনুষ্ঠানে বর ছাড়াই চলে যাচ্ছি। বোধ হয় সেই জায়গা থেকেই রটনার সূত্রপাত।’’

এসময় পরকীয়া নিয়ে কনীনিকা বলেন, ‘‘পরকীয়া আইনসিদ্ধ। ফলে এ নিয়ে কিছু বলার নেই। সুরজিতেরও ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কেন সারাক্ষণ আমি ওকে নিয়ে সংবাদমাধ্যমে বলব? সব জায়গায় সব সময় আমরা একসঙ্গে যাব, এমনও কথা নেই।’’ 

এসময় আরো বলেন, ‘‘সুরজিৎ যার খুশি হোক। ও আমার মেয়ের বাবা। এটুকু বলতে পারি। এটুকুই আমার কাছে যথেষ্ট।’

মেয়ে ও সংসার সামলে সময় কাটছে উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘‘যেমন হওয়া উচিত। মেয়ে সামলাচ্ছি। গত আড়াই মাস ধরে মা খুবই অসুস্থ। মাকে নিয়ে চিকিৎসার কারণে বাইরেও গিয়েছি। সংসার সামলে যতটা অভিনয় করার করছি। সে দিক থেকে বলতে গেলে, আমার কাছে সংসার আগে। তারপর অভিনয়। সংসার বাদ দিয়ে অভিনয় করতে পারব না।’

প্রসঙ্গত, কনীনিকা ব্যস্ত আছেন অরিন্দম শীলের ‘মিতিন মাসি’র শুটিং নিয়ে। যোগ দিয়েছেন এর শেষ পর্যায়ের শুটিংয়ে। 

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App