×

বিনোদন

বলিউডের সবচেয়ে ধনী গায়িকা কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১২:১৪ পিএম

বলিউডের সবচেয়ে ধনী গায়িকা কে?

ছবি: সংগৃহীত

বলিউডে সফল গায়িকাদের তালিকায় মধ্যে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর-সহ আরো অনেকে রয়েছেন। অনুরাগীর সংখ্যা এবং সম্পদই তাঁদের সাফল্যের প্রমাণ। তবে জানেন কি, সবচেয়ে ধনী প্লেব্যাক গায়িকার শিরোপা রয়েছে অন্য একজনের ঝুলিতে?

সেই গায়িকা হলেন তুলসী কুমার। বিল্লু-র ‘লাভ মেরা হিট’ এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর ‘তুম জো আয়ে’ র মতো গানের পিছনে কণ্ঠ দিয়েছেন তিনি।

এ গাইকার সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা।

তুলসী বলিউড প্রযোজক ভূষণ কুমারের বোন। তার বাবা ছিলেন প্রয়াত গায়ক এবং টি-সিরিজের মালিক গুলশান কুমার দুয়া।

১৯৮৬ সালে ১৫ মার্চ জন্ম নেন তুলসী। ব্যবসায়ী হিতেশ রালহানকে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে লাভ হো যায় অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে তার আত্মপ্রকাশ হয়।

আরো পড়ুন: জামিন পেলেন পরীমণি

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মেনু ইশক দা লাগা রোগ’ গানটি গেয়ে সাফল্য পান তুলসী। গানটি ১৯৯১ সালে ‘দিল হ্যায় কে মানতা নেহি’র বিখ্যাত গানটির রিমেক।

তিনি ‘সোচ না সাকে’, ‘সানাম রে’, ‘নাচাঙ্গে সারি রাত’ এবং ‘ইশক দি লাত’-এর মতো গান গেয়েছেন।

তুলসী ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়ক বিভাগে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (IIFA) জিতেছিলেন। এয়ারলিফ্ট ছবির ‘সোচ না সাকে’র জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে জানা যায়। নেহা কক্করের মোট সম্পদ প্রায় ৪০ কোটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App