×

বিনোদন

সারা রাত কাঁদতেন কারিশমা, লুকিয়ে দেখতে হতো কারিনাকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৪:৩০ পিএম

সারা রাত কাঁদতেন কারিশমা, লুকিয়ে দেখতে হতো কারিনাকে

ছবি: সংগৃহীত

কাপুর পরিবারের কন্যা কারিশমা কাপুর  ও কারিনা কাপুরের একে আপরের প্রতি ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচেকানাচে। পরস্পরকে চোখে হারান তারা। স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলার সময় বোন কারিনাকে কারিশমার পাশে থাকতে দেখা গিয়েছে সব সময়। কখনও দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি কারিনাকে। তবে একটা সময় ছিল, যখন প্রায় সারা রাত কাঁদতেন কারিশমা, আড়াল থেকে শুধু দেখে যেতে হতো কারিনাকে।

কাপুর পরিবারের মেয়ে হয়ে কারিশমাই প্রথম, যিনি সিনেমা জগতে পা রেখেছিলেন। নব্বই দশকে ‘রাজাবাবু’, ‘জিগর’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘হাসিনা মান জায়েগি’, ‘রাজা হিন্দুস্তানি’-সহ একের পর এক হিট ছবি তার ঝুলিতে। কাপুর পরিবারের মেয়ে, তবু বলিউড অভিষেকটা তার খুব সহজে হয়নি। অনিশ্চয়তায় পূর্ণ ছিল সেই সময়টা। 

আরো পড়ুন: কারিনার ছবি নষ্ট করলেন সাইফ

ইন্ডাস্ট্রির অন্দরেই বার বার কোণঠাসা হয়েছেন কারিশমা। কারিনা জানান, সেই সময় প্রতি রাতে দিদিকে দেখতেন মা ববিতার কাছে কান্নাকাটি করতে। যদিও কারিনা নিজে সেই সময় খুব ছোট, তাই তেমন ভাবে সাহায্য করতে পারেননি দিদিকে।

কারিনার কথায়, ‘প্রায় প্রতি রাতে দিদিকে দেখছি কাঁদতে। মাকে বলত, হয়তো আমি পারব না। আমাকে সকলে মিলে কোণঠাসা করার চেষ্টা করছে। এই কথাগুলো শুনতাম আমি আড়াল থেকে। মা-দিদির কষ্ট, ওদের যন্ত্রণাটা দেখেছি আমি। আর ওদের কষ্ট পেতে দেখলে আমার কষ্ট হয়। তাই আমি প্রথম থেকেই নিজেকে তেমন ভাবেই প্রস্তুত করেছিলাম।’

যদিও এক-দশক সফল অভিনয় কেরিয়ার ছিল কারিশমার। বিয়ের পর অবশ্য নিজেকে গুটিয়ে নেন তিনি। তবে পঞ্চাশ ছুঁয়ে ফের নতুন করে অভিনয়ে মন দিয়েছেন কারিনার দিদি লোলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App