×

বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৬:০৫ পিএম

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

ছবি: সংগৃহীত

ক্যানসার রোগে আক্রান্ত হয়েছেন টেলি অভিনেত্রী হিনা খান। আর এ নিয়ে সামাজিক যোগাসোগ মাধ্যেমে চেলছে নানা জল্পনা।

বুধবার (২৬ জুন) শিভম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি জানিয়েছিলেন, ‘পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওর ক্যানসারের চিকিৎসা চলছে। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি। তবে চিকিৎসার কারণে হিনা প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছেন।’ 

এবার সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।’ 

আরো পড়ুন: তুমিই আমার সেরা ট্রাভেল পার্টনার: রুক্মিণীকে দেব

তিনি আরো লিখেন, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।’

গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা। চলতি বছরে রোজা পালন করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন। হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি। 

খালি পেটে ভক্তি সহকারে রোজা পালন করেছিলেন হিনা। কিন্তু তার মাঝেই মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। খালি পেটে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্সে ভুগছেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর সকলকে জানিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App