×

বিনোদন

আজিজের দেয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৫:০২ পিএম

আজিজের দেয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি

ছবি : সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর জাজের ব্যানারে করেছেন বেশ কয়েকটি ছবি। সফলতাও এসেছে ক্যারিয়ারে। শুরু থেকেই এই নায়িকার ওপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আবদুল আজিজ।

বেশ কয়েকটি সিনেমায় কাজ করার পর মাহির সঙ্গে আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারপর থেকে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে। জাজ ছেড়ে বেরিয়ে যান মাহি। এরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে একমঞ্চে দেখা যায়নি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবদুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেয়া হয়েছিল।

আরো পড়ুন : ‘আমাকে হুমকি দিচ্ছে অথচ আমি নিজেই জানি না’

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। আজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’

অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। পারবও না। সুতরাং ফ্ল্যাট ও গাড়ি- এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমি জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না। মাহির অনুরোধ, জাজকে তিনি যেমন সম্মান করেন, তাদের কাছ থেকেও যেন তেমনটাই ফেরত পান।

অভিনেত্রী বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’

প্রসঙ্গত, ২০১৫ সালে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে। মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। এই দুটি সিনেমাই জাজের ব্যানারে নির্মিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App