×

বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেতা মুকুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম

হাসপাতালে ভর্তি অভিনেতা মুকুল

মুকুল সিরাজ

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা মুকুল সিরাজ। অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (৩০ জুন) রাতে মুকুল ভাইকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন মুকুল ভাই আগের চেয়ে তুলনামূলকভাবে এখন ভালো আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই এ অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি করেছেন আরোগ্য কামনা।

বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেন অভিনেতা মুকুল সিরাজ। যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে নাম লেখান গাজী রাকায়েতের হাত ধরে। তার পরিচালিত ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে।

মুকুল সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিঁদুরের চুপকথার গল্প’ ইত্যাদি।

তিনি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’নামের একটি সিনেমায়ও কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App