×

বিনোদন

রিয়েলিটি শো’র প্রধান বিচারক হলেন পরিচালক পলাশ মণি দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০২:০৪ পিএম

রিয়েলিটি শো’র প্রধান বিচারক হলেন পরিচালক পলাশ মণি দাস

পলাশ মণি দাশ

‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’ রিয়েলিটি শো’র বিচারক হলেন পরিচালক পলাশ মণি দাস। জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু ‘মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ’র উদ্যোগে শুরু হতে যাচ্ছে এই মানবিক শো’টি। যেখানে দেশের বিভিন্ন ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিকদের নিয়ে এর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

অসহায় ভিটামাটিহীন, ঘরহীন ব্যক্তি যিনি কোনো ইন্ডাষ্ট্রিতে চাকরিরত কিংবা অবসরপ্রাপ্ত, আবার যার রয়েছে চতুষ্কোণ অভিজ্ঞতা ও মেধা। এমনই ব্যক্তিদের নিয়ে খুব শীঘ্রই (এটিএন বাংলার) পর্দায় আসছে ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’। যেখানে মেধা-মনন-এবং অসহায় ব্যক্তিদের মানবিক জীবনকে এই রিয়েলিটি শো’র মাধ্যমে তুলে ধরা হবে দর্শকের সামনে।

আরো পড়ুন: কান্নাকাটি করে ছবিতে অভিনয়ের সুযোগ পান নায়িকা!

জীবন্ত কিংবদন্তী মিয়া আবদুল্লাহ ওয়াজেদ স্যারকে শ্রদ্ধা জানিয়ে পলাশ মণি দাস বলেন, এমন মানবিক কাজ করা কিংবা কাজের সাথে সম্পৃক্ত হওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। মানুষ দিনশেষে বিনোদন খোঁজে। তবে মানবিকতার সাথে বিনোদিত করা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

তিনি আরও বলেন, আমি সাধুবাদ জানাচ্ছি, অনুষ্ঠানের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ ধরনের রিয়েলিটি শো’-এর বিচার কার্যে আমাকে বিচারক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য।

আরো পড়ুন: আবারো বাবা হতে চলছেন আরবাজ খান!

প্রসঙ্গত, পলাশ মণি দাস এবারই প্রথম নয়, অতিতেও বিভিন্ন রিয়েলিটি শো’-এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-২০২৩। সূত্রমতে জানা যায়, রিয়েলিটি শো’টি খুব শিগগিরই এটিএন বাংলা টিভিতে সম্প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App