×

বিনোদন

বিসিএস ও মাকে নিয়ে মুখ খুললেন তাহসান, দিলেন অবাক করা তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১২:২৪ পিএম

বিসিএস ও মাকে নিয়ে মুখ খুললেন তাহসান, দিলেন অবাক করা তথ্য

তাহসান খান। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসকাণ্ডে এবার নাম জড়িয়েছে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের। বিসিএসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি আটক করা হয়েছে একটি চক্রকে। যেখানে রয়েছেন পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৭ জন। 

এ ঘটনার পরই বেরিয়ে আসতে শুরু করে প্রশ্নফাঁস নিয়ে বিভিন্নরকম চাঞ্চল্যকর তথ্য। পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আলীর গাড়িচালক সৈয়দ আবেদ আলী আসেন আলোচনার কেন্দ্রে। যদিও পরে ড. সাদিক আলী দাবি করেন, আবেদ আলী তার গাড়িচালক ছিলেন না। তিনি ছিলেন সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন, তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী।

মঙ্গলবার (১০ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে স্পষ্ট করে কথা বলেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তারপরই প্রশ্নফাঁসকাণ্ডে আলোচনায় আসে কণ্ঠশিল্পী শিল্পী তাহসান খানের মায়ের নাম।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, তাহসানের মা জিনাতুন নেসার সময়ে পিএসির প্রশ্নফাঁস কাণ্ড নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায় তিনি চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান, কিন্তু সে পরীক্ষা পরবর্তীতে বাতিল হয়ে যায়, ফলে বাদ পড়েন তিনি।

এ বিষয়ে রিউমার স্ক্যানার জানিয়েছে, ২৪তম বিসিএসের ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। সেখানে বলা হয়েছে, ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় ৩ মার্চ তা বাতিল করে পিএসসি। পরবর্তীতে ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ও ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কোনো দিন বিসিএস পরীক্ষাই দেননি। যুক্তরাষ্ট্র থেকে তিনি আরো বলেন, ‘মানুষ বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে অনেকেই এর প্রতিবাদও করেছে। নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনো দিন বিসিএস দিইনি। আর যেই গাড়িচালকের (সৈয়দ আবেদ আলী) কথা বলা হচ্ছে, তিনি কোনো দিন আমার আম্মার গাড়িচালক ছিলেন না।’

আরো পড়ুন: সত্যিই কি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান?

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App