×

বিনোদন

যে কারণে কখনো মা হতে পারবেন না রাখি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১২:৫২ পিএম

যে কারণে কখনো মা হতে পারবেন না রাখি

রাখি সাওয়ান্ত

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী রাখি সাওয়ান্ত মা হতে পারবে না। জরায়ুতে অস্ত্রোপচারের কারণে তিনি কখনো মা হতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

গত ১৪ মে রাখি সাওয়ান্তকে ভর্তি করা হয়েছিল ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছেন রাখি। 

রাখির অসুস্থতা নিয়ে তার প্রথম ও সাবেক স্বামী রীতেশ বলেছিলেন, চিকিৎসকরা রাখির জরায়ুতে টিউমার পেয়েছেন। অস্ত্রোপচারও হয় তার। সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনো মা হতে পারবেন না রাখি। 

এই অভিনেত্রী বলেন, আমার চিকিৎসার জন্য অনেকটা খরচ সালমান খান দিয়েছেন। সালমান বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন। তার মতো মানুষ হয় না।

প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমর ধরা পড়েছিল অভিনেত্রীর জরায়ুতে। খবরে সিলমোহর দেন খোদ রাখিই। এই সময় রাখির পাশে দাঁড়ান তার প্রথম স্বামী রীতেশ সিংহ। বেশ অনেক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাঁটতে চলতেই সমস্যা হচ্ছিল রাখির।

যদিও সেই সময় রাখির যাই করছেন সবটাই নাটক বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল। আদিল জানিয়েছিলেন, গোটাটাই না কি সাজানো ঘটনা। রাখি নাকি সম্পূর্ণ সুস্থ! তিনি যে সব মামলা করেছেন রাখির নামে, সেগুলি থেকে বাঁচতেই অসুস্থতার ভান করছেন অভিনেত্রী।

আরো পড়ুন: এইচআইভিতে আক্রান্ত রাখি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App