×

বিনোদন

আয়রা ছাড়াও সৃজিতের আরো এক মেয়ে রয়েছে!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:৫১ এএম

আয়রা ছাড়াও সৃজিতের আরো এক মেয়ে রয়েছে!

ছবি: সংগৃহীত

টলিউডের সৃজিত মুখার্জির হিট সিনেমার সংখ্যা বেশ বড়। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করেছেন ভিন ধর্মের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। মিথিলার প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে এবং সৃজিত তাকে নিজের মেয়েই মনে করেন। তবে সম্প্রতি জানা গেলো তার নাকি আরো একটি মেয়ে রয়েছে।

তাহসান ও মিথিলার মেয়ে আয়রা। তবে সৃজিতের সঙ্গে মিথিলার মেয়ের সম্পর্ক বেশ ভালো। মাঝে মধ্যেই পরিচালকের সঙ্গে মিথিলার মেয়ের খুনসুটি সামনে আসে। তবে সৃজিতের যে বড়মেয়ে আছে তা অনেকেরই জানা ছিল না। 

বেশকিছুদিন আগেই পরিচালক তার প্রথম কন্যাকে সবার সামনে নিয়ে আসেন। তার নাম নাগিনী। আসলে সৃজিতের বড়মেয়ে তার আদরের বল পাইথন। যা তিনি তার বাড়িতে পোষ্য হিসেবে পুষে থাকেন। সম্প্রতি এক পোস্টে সৃজিত তার বড়মেয়েকে সবার সামনে নিয়ে আসেন। পোস্টের ছবিতে দেখা যায়, হলুদ টি-শার্ট পরে গলায় সাপ জড়িয়ে বসেছিলেন সৃজিত।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে কেমন সাজলেন গোটা আম্বানী পরিবার?

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাকি সাপ পোষার ইচ্ছা ছিল সৃজিতের। আর এবার সেই সাধই পূরণ করছেন তিনি। নিজের বাড়িতে স্বাগত জানিয়েছেন চার-চারজন নতুন অতিথিকে। মিথিলাও এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সৃজিতের সাপ পোষার কথা। তিনি জানতেন একটি সাপ পুষেছেন সৃজিত, কিন্তু শুটিং সেরে বাড়ি ফিরে দেখেন একটি নয়, চার-চারটি বল পাইথন। গত মার্চ মাসে প্রথম বল পাইথন ঘরে এনেছিলেন সৃজিত।

এই বছর সৃজিতের ‘টেক্কা’ ও ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমা আসতে চলেছে। এই দুটি সিনেমার শুটিং চলছে। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমাতে রয়েছে একঝাঁক তারকা। অপরদিকে, টেক্কা সিনেমায় দেব-রুক্মিণীও স্বস্তিকা মুখার্জি রয়েছেন। কিছুদিন আগেই আমেরিকার বঙ্গ সম্মেলনে গিয়েছিলেন সৃজিত। সেখানে গিয়েও তার সরীসৃপ প্রেম ধরা পড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App