×

বিনোদন

আমিশাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইমরান হাশমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১০:০৩ এএম

আমিশাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

২০০৩ সালে বিক্রম ভাট্টের ছবি ‘ফুটপাত’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ইমরান হাশমি। তবে মহেশ ভাট্টের ছবি ‘ইয়ে জিন্দেগি কা সফর’ দিয়ে ডেবিউ করার কথা ছিল তার। ওই ছবির নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। 

কিন্তু, অভিনেত্রী নাকি একটা সময় ইমরান হাশমিকে সিনেমা থেকে বের করে দেন। একটি সাক্ষাৎকারে ইমরান হাশমি নিজেই একথা জানিয়েছেন। এবং এর কারণও জানিয়েছেন তিনি। 

ইমরান হাশমি বর্তমানে তার সিরিজ ‘শোটাইম’-এর জন্য চর্চিত। যার প্রথম সিজনের দ্বিতীয় পার্ট সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ‘দ্য লালানটপ’-কে দেয়া একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তার প্রথম ছবি ছিল ‘ইয়ে জিন্দেগি কা সফর’। আগে গোবিন্দা এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকলেও, পরে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর ইমরানকে সেই ছবি থেকে বাদ দেয়া হয়েছিল।

ইমরান হাশমি বলেন, ‘আমি তখন রোশন তানেজার সঙ্গে অভিনয়ের কোর্স করেছিলাম। এক মাস পর, মহেশ ভাট্ট ফোন করে বলেন, গোবিন্দা আর ছবিতে নেই। তার তারিখ নিয়ে সমস্যা চলছে। তিনি রোশন তানেজাকে জিজ্ঞেস করেছিলেন, আমি এই ছবির শ্যুটিংয়ের জন্য প্রস্তুত কিনা। রোশন তানেজা বলে দেন যে আমি প্রস্তুত। আমি এটা শুনেই নার্ভাস হয়ে কাঁপতে শুরু করেছিলাম। কারণ, আমি তো সেভাবে প্রস্তুত ছিলামই না। আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিলাম।’

আরো পড়ুন: সালমানের হাত ধরে ছবি তুললেন ঐশ্বরিয়া?

ইমরান হাশমি বলেন, ‘আমি বলেছিলাম যে আমি সেভাবে প্রস্তুত নই। আর ভাট্ট সাহেব বলেন- না, এভাবে ভাবলে আপনি কখনোই প্রস্তুত হবেন না। আপনাকে আরো ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এটি সেই ধরনের সিনেমা, যা আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমিশারও মনে হয়েছিল আমি খুব কাঁচা।’

আমিশা প্যাটেল সম্পর্কে ইমরান বলেন, আমিশা বুঝতে পেরেছিলেন যে আমি এটি করতে পারব না। তিনি তখন তার প্রথম হিট ছবি কাহো না প্যায়ার হ্যায় করেছিলেন। তাই তিনি চিন্তায় ছিলেন। তিনি চেয়েছিলেন নায়কের বাছাইটা ঠিকঠাক হোক। এমন কাউকে যাতে না নেয়া হয়, যে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং শুধুমাত্র এক মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে। তাই, তিনি ভাট্ট সাহেবের কাছে গিয়ে বলেন, ইমরান হয়ত সঠিক পছন্দ নয়। আমি একথা জানতে পেরে প্রথমে রেগে গিয়েছিলাম। এখন যখন আমি পিছন ফিরে তাকাই, আমার মনে হয় আমিশাই হয়ত সঠিক ছিল।

উল্লেখ্য, ইমরানকে সর্বশেষ সালমান খান অভিনীত টাইগার ৩-এ ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App