×

বিনোদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাব’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাব’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাব’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় টেলিপ্যাবের সিনিয়র সহ-সভাপতি রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল’র নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি নতুন সভাপতি আরশাদ আদনান।

এসময় রোকেয়া প্রাচী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কার্যক্রম এবং সংস্কৃতি চর্চা শুরু করতে যাচ্ছি। আমাদের সভাপতির স্বপ্ন টেলিপ্যাবকে সুন্দর করে সাজানো। যা কিছু পেছনে আছে তা ফেলে সুন্দর একটি ভবিষ্যত তৈরি করতে চাই আমাদের কমিটির মাধ্যমে। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আমাদের টেলিপ্যাব সভাপতির হাত ধরেই পুনরায় চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে। তাই বলতে পারি টিভি নাটক প্রযোজকদেরও সুদিন ফিরবে। এবার স্বপ্ন পূরণ হবে এ কথা বলা যায়।’

সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘বঙ্গবন্ধু না হলে আমরা মানচিত্র পেতাম না। পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিগত বছরে টেলিপ্যাবে যা হয়নি এই দুই বছর তা হবে। দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে। তাদের চিঠি দেব। মোট কথা আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন ২০২৪-২৬ মেয়াদের সহ-সভাপতি মীর ফকরুদ্দিন ছোটন, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্য মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App