×

বিনোদন

মুক্তি পেছাল ‘একটি খোলা জানালা’ (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম

মুক্তি পেছাল ‘একটি খোলা জানালা’ (ভিডিও)

‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার

কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে? এমন রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘একটি খোলা জানালা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

ভিকি জাহেদ পরিচালিত এ চলচ্চিত্র বৃহস্পতিবার (১৮ জুলাই) মুক্তির কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।

আরো পড়ুন: খোঁজ পাওয়া গেল পপির, ফিরছেন পর্দায়

এ প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রে দুই সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া।

চলচ্চিত্রটি নিয়ে ফারিণ জানান, এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাকে। তিনি বলেছিলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।’

আরো পড়ুন: বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কার কত?

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। ইতোমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন ‘রেডরাম’, ‘তিথিডোর’, ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকির ‘তিথিডোর’ ও ‘হাজত’ আলোচিত হয়েছে। এর আগে গত সোমবার তিনি বলেন, ‘এটিও একটি নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ারের শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম। অনেক দিন পর আবারো বানালাম।’

">

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App