×

বিনোদন

ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম

ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

উর্বশী রাউতেলা

কয়েক দিন আগে ফাঁস হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। ভিডিওটি ফাঁস হওয়ার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তারপর বিষয়টি নিয়ে শুরু হয় জোর চর্চা। তবে নীরব ছিলেন উর্বশী।

এবার নীরবতা ভেঙে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন উর্বশী। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা বলেন, যেদিন ভিডিওটি ফাঁস হয়, সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল। অবশ্যই এটি আমার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নয়। এটি আমার পরবর্তী ‘ঘুসপেঠিয়ে’ সিনেমার।

আরো পড়ুন: ১ যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ‘চন্দ্রবিন্দু’

আপনার ব্যক্তিগত জীবনের ভিডিও সত্যি সত্যি ফাঁস হলে কী করতেন? এমন প্রশ্নের উত্তরে উর্বশী রাউতেলা বলেন, ‘আমি চাই না কোনো নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোক।’

২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল এ ভিডিও ক্লিপে দেখা যায়, বাথরুমে ঢুকছেন উর্বশী রাউতেলা। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। এরপর পরনের পোশাক বদলাতে শুরু করেন। ভিডিওটি দেখে হতবাক নেটিজেনরা।

শুরুতে অনেকে এটিকে ডিপফেক ভিডিও বলেছিলেন। একজন লেখেছিলেন, ‘এটি মিথ্যা। এটি সিনেমার দৃশ্য।’ প্রশান্ত নামে একজন লেখেন, ‘এটি প্রচারে আসার স্টান্ট।’

আরো পড়ুন: লেডি গাগার বিয়ের গুঞ্জন

উর্বশী রাউতেলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৯’। তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন এটি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App