×

বিনোদন

লেডি গাগার বিয়ের গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম

লেডি গাগার বিয়ের গুঞ্জন

লেডি গাগা

পপতারকা লেডি গাগা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত চার বছর ধরে মাইকেল পোলানস্কির সঙ্গে প্রেম করছেন। এবার প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করালেন এই গায়িকা।

আরো পড়ুন: ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (২৮ জুলাই) অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হন লেডে গাগা, এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে ‘হবু বর’ হিসেবে পরিচয় করিয়ে দেন লেডি গাগা। প্রধানমন্ত্রীর টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

লেডি গাগা ও প্রেমিক মাইকেল

প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর লেডি গাগার বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। এ বিষয়ে কথা বলতে লেডি গাগার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: ১ যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ‘চন্দ্রবিন্দু’

প্রসঙ্গত, ২০২০ সালে লেডি গাগা ও পোলানাস্কির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মূলত, ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক একটি ভিডিও প্রকাশের পর এ জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে।

সূত্র: সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App