×

বিনোদন

নিজ বাসায় মডেল খুন, স্বামীকে সন্দেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম

নিজ বাসায় মডেল খুন, স্বামীকে সন্দেহ

মডেল গোয়েন্ডলিন ক্রেটন

নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় থাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে তার স্বামী।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ২৪ বছর বয়সী এই মডেলকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে আসেন। তিনজন মিলে ক্রিটনকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন: লেডি গাগার বিয়ের গুঞ্জন

পুলিশ তার স্বামীর অসংলগ্ন আচরণ লক্ষ করেছেন। পুলিশকে তিনি বলেছেন, ক্রিটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এই নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা।

আরো পড়ুন: ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রিটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি।

সূত্র: ব্যাংকক পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App