×

বিনোদন

ঢাকায় পৌঁছালো শাফিন আহমেদের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম

ঢাকায় পৌঁছালো শাফিন আহমেদের মরদেহ

শাফিন আহমেদ

মৃত্যুর চার দিন পর অবশেষে দেশে ফিরল ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে তাকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে মাইলস তারকা এরশাদুল হক টিংকু জানান, রবিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শাফিন ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে। সেখান থেকে উত্তরার বাসায় কফিন নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

আরো পড়ুন: বিকেলে দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ

তিনি আরও জানান, সোমবার (৩০ জুলাই) জোহরের নামাজের সময় আনা হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ।

শাফিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে। যেখানে শায়িত আছেন শিল্পীরা বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

আরো পড়ুন: ১ যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ‘চন্দ্রবিন্দু’

প্রসঙ্গত, প্রবাসীদের গান শোনাতে মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। শনিবার (২০ জুলাই) ভার্জিনিয়ায় ছিল তার কনসার্ট। এদিন মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছর বয়সী এই রকস্টার।

সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App