×

বিনোদন

বাগদানের কথা স্বীকার লেডি গাগার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাগদানের কথা স্বীকার লেডি গাগার

লেডি গাগা

মার্কিন পপশিল্পী লেডি গাগা প্যারিস অলিম্পিকে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন গায়িকা। গত এপ্রিলে মাইকেল পোলানস্কির সঙ্গে লেডি গাগার বাগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর হাতে বড় হীরের আংটিও দেখা গিয়েছিল।

তবে সেই সময়ে দুজনের কেউই মুখ খোলেননি। অবশেষে বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেন লেডি গাগা। টিকটকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে কথা বলার সময় মাইকেল পোলানস্কিকে গাগা পরিচয় করিয়ে দিচ্ছেন ‘আমার বাগদত্তা’ বলে। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা। এর আগেও দুবার বাগদান হয়েছিল লেডি গাগার।

এন্টারপ্রেনিয়র ও টেক ইনভেস্টর মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কের আগে তার বাগদান হয়েছিল টেইলর কিনির এবং ক্রিশ্চিয়ান কারিনোর সঙ্গে। তবে দুটির একটি সম্পর্কও টেকেনি। ২০১৯ সাল থেকে প্রেম করছেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে লাস ভেগাসে ২০২০ সালের নিউ ইয়ার পার্টিতে। এরপর তাদের জনসম্মুখে দেখা গেছে প্রায়ই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App