×

বিনোদন

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

শাফিন আহমেদ

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় সঙ্গে ছিলেন ভাই হামিন আহমেদ ও তাহসিন আহমেদসহ শাফিনের স্বজন এবং মাইলস সদস্যরা।

এর আগে জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: মারা গেছেন কণ্ঠশিল্পী জুয়েল

এ সময় শাফিনকে শেষবারের মত দেখতে উপস্থিত হয়েছিলেন গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে। এ ছাড়া শাফিন আহমেদের বন্ধুবান্ধব, স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং তাকে শ্রদ্ধা জানান।

এরপরে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। এর পাশেই রয়েছে শাফিনের মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের কবর।

আরো পড়ুন: কে এই ভাইরাল উপস্থাপিকা?

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদের প্রয়াণ ঘটে। এরপর সেখানেই শাফিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মৃত্যুর চার দিন পর সোমবার (২৯ জুলাই) ঢাকায় তার মরদেহ আনা হয়।

এর আগে প্রবাসীদের গান শোনোনোর জন্য মঙ্গলবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। শনিবার (২০ জুলাই) ভার্জিনিয়ায় একটি কনসার্ট ছিল তার। কিন্তু এর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই গায়ক। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরো পড়ুন: লাল রঙে ছড়িয়ে গেলো তারকাদের ফেসবুক

প্রসঙ্গত, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App