×

বিনোদন

কোটা আন্দোলন

মুগ্ধর ‘পানি লাগবে’ কথাটা এখনও মনে পড়ে (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

মুগ্ধর ‘পানি লাগবে’ কথাটা এখনও মনে পড়ে (ভিডিও)

সিয়াম আহমেদ ও মুগ্ধ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

আরো পড়ুন: সুখবর দিলেন তানজিন তিশা

শিল্পী সমাজের বক্তারা এ সময় আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার করাসহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান। তারা বলেছেন, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের মুক্তিরও দাবি করতে এখানে জড়ো হয়েছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা-সহিংসতা, গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদও। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নায়ক বলেন, আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই। পুরো দেশের মানুষের একই কথা। দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার; সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়।

আরো পড়ুন: সমালোচনার মুখে তাহসান

তিনি আরও বলেন, আমার যে ভাই এবং বোনটা মারা গেল আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে, কারও পানি লাগবে? দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না বাংলাদেশের মানুষ। আজকে ছাত্ররাই আমাদের মূল দর্শকশ্রোতা। যাদের আমাদের প্রয়োজন, আমরা যদি তাদের পক্ষ হয়ে না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম।

আরো পড়ুন: হত্যার প্রতিবাদে ফুঁসে উঠলেন তারকারা

বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা মিলিয়ে মূলত দৃশ্যমান শিল্পী সমাজ। এ সময় সিয়াম আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন, মোশাররফ করিম, আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরী, আজমেরী হক বাঁধন, সৈয়দ আহমেদ শাওকি, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ আরও অনেকে; তারা সকলেই শিক্ষার্থীদের দাবির সংহতি প্রকাশ করেন।

">

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App