×

বিনোদন

পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে যে পরামর্শ দিলেন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম

পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে যে পরামর্শ দিলেন তিশা

নুসরাত ইমরোজ তিশা

বাংলাদেশ পুলিশ সদস্যদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কাজে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এক ফেসবুক পোস্টে ছাত্র-জনসাধারণের প্রতি এ আহ্বান জানান অভিনেত্রী। এ সময় তিশার ওই পোস্টে একটি ছবি শেয়ার করতে দেখা যায়।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা নিয়ে মুখ খুললেন কঙ্গনা

ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে কয়েকজন ছাত্র দায়িত্বরত কিছু পুলিশ কর্মকর্তাদের হাতে বিস্কুট ও পানি তুলে দিচ্ছেন। ছবিটি দিয়ে তিশা বোঝাতে চেয়েছেন, ছাত্র-পুলিশের মাঝে কখনওই বৈরি সম্পর্ক নয়, বরং এমন উষ্ণ সম্পর্ক থাকাটা শ্রেয়।

ছবিটির ক্যাপশনে তিশা লেখেন, ‘চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।’

আরো পড়ুন: ২১টি নতুন প্রাণীর খোঁজ দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ মানুষ ও পুলিশের মুখোমুখি অবস্থানে বাহিনীটির প্রতি নেতিবাচক অবস্থান সৃষ্টি হয়। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে ঘটতে থাকে হামলা, সহিংসতার মত ঘটনা; ভাঙচুর করা হয় বিভিন্ন থানা, দেওয়া হয় অগ্নিসংযোগ।

এতে নিরাপত্তা সংকটের কথা তুলে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে আতঙ্ক বাড়তে থাকে ডাকাতি, সম্পদ লুটের মত অপরাধের পাশাপাশি নিরাপত্তাহীনতার মাঝে কাটাতে থাকে সাধারণ মানুষ।

আরো পড়ুন: মানুষকে আতংকিত করবেন না

প্রসঙ্গত, এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App