×

বিনোদন

ছাত্রদের সঙ্গে গ্রাফিতি অঙ্কন করলেন ইভানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৮:৪২ এএম

ছাত্রদের সঙ্গে গ্রাফিতি অঙ্কন করলেন ইভানা

ছবি: সংগৃহীত

রাস্তায় সৌন্দর্য বাড়াতে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনে নেমেছে শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে তাদের এসব কাজের ছবি দেখে মুগ্ধ ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। শুধু তাই নয় নিজেও দেয়ালে আঁকিবুঁকি করতে সোজা চলে গেলেন রাস্তায়; ছাত্রদের সঙ্গে ধরলেন রং তুলি।

আন্দোলনের সেই শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেনও তিনি। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংহতি জানিয়েছেন। এবার ছাত্রদের নিয়ে একসাথ হলেন পারসা। দেয়াল রঙিন করলেন, গ্রাফিতি এঁকে দেখিয়ে দিলেন এক নতুন বাংলাদেশকে।

রাজধানীর রাস্তায় এসব গ্রাফিতি অঙ্কন অনেক আগে থেকেই শুরু করে ছাত্ররা। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পারসা এই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যোগ দিতে জানতে চেয়েছিলেন বিস্তারিত।

আরো পড়ুন: বিকৃত ছবি শেয়ার: কঙ্গনার বিরুদ্ধে মামলা

পরে খুব বেশি দেরিও করলেন না তিনি। কয়েকজনকে জুটিয়েই চলে গেলেন রাজধানীর উত্তরায়। সেখানকার দেয়ালে এঁকে চমকে দিলেন শিক্ষার্থীদের।

জানা গেছে, ‘নতুন রঙে উত্তরা’ নামে একটি সংগঠনের সঙ্গে এই কাজে অংশ নিয়েছিলেন পারসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App