×

বিনোদন

ভারতীয় ভিসা বন্ধ, বিপাকে ফারিণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম

ভারতীয় ভিসা বন্ধ, বিপাকে ফারিণ

তাসনিয়া ফারিণ

কদিন আগেই সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানিয়েছিলেন টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তিনি। সব-ই চূড়ান্ত ছিল। তবুও চিন্তার রেখা ফুটে উঠল অভিনেত্রীর কপালে।

কেননা দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এটিই ফারিণের দুশ্চিন্তার কারণ। এভাবে চলতে থাকলে কলকাতায় যাওয়া অনিশ্চিত তার। আর তাই যদি হয় তবে হাত ছাড়া হয়ে যেতে পারে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ। এরকমই ভাবছেন ফারিণ।

আরো পড়ুন: ছাত্রদের সঙ্গে গ্রাফিতি অঙ্কন করলেন ইভানা

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফারিণ বলেন, দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটির শুটিং করার কথা আগামী নভেম্বর থেকে; কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা। এ জন্য শিগগির কলকাতায় যেতে হবে; কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্র চাই’ নামের একটি ছবির কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই হতে চলেছে।

আরো পড়ুন: ব্রিটেনের সরকার ভুল করেছে, ওদের সংশোধন করা উচিত: সঞ্জয় দত্ত

আরও বলেন, কারণ প্রি–প্রোডাকশনের কাজ শেষ করে নভেম্বরের মধ্যেই ছবির কাজ শুরু করা না গেলে ছবিটি আর না–ও করা হতে পারে। কারণ ওই সময়ে শুটিং শুরু না হলে ছবির মূল শিল্পী মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না। এরপর থেকে টানা এক বছর তার অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকবেন। এ কারণে শুটিং পেছনেও যাবে না। তা ছাড়া এ ছবিটির কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং হওয়ার কথা আছে। তাই ভিসা যদি সঠিক সময় না পাই, তাহলে এ কাজ ছেড়ে দিতে হবে।

প্রসঙ্গত, এর আগেও টালিউডে কাজ করেছেন ফারিণ। ‘‌আরো এক পৃথিবী’ নামের এক সিনেমায় ফারিণ ছাড়াও দেখা গেছে তাকে। অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App