×

বিনোদন

যে কারণে মিন্টু রোডে যেতে হয়েছিল ওমর সানীকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম

যে কারণে মিন্টু রোডে যেতে হয়েছিল ওমর সানীকে

ওমর সানী

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানী। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। তার লেখায় উঠে আসে অবক্ষয় অসঙ্গতির কথা। এরজন্য খেসারতও দিতে হয়েছে নায়ককে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

কয়েক বছর ধরেই প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাকাল জনজীবন। বিষয়টি নিয়ে কথা বলা-ই কাল হয়ে দাঁড়িয়েছিল নায়কের জন্য। ডাক পড়েছিল মিন্টু রোড থেকে।

আরো পড়ুন: মালাইকার পেশা কী? দ্বিধায় ছেলের বন্ধুরা

নিজের ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল মিন্টু রোডে যেতে হয়েছিল।’

এরপর লেখেন, আমি বলেছিলাম এটা ডিলিট করব না। অনেকদিন আগের কথা, মেন্টালি চলচ্চিত্রের নামকরা চামচারা আমার বিরুদ্ধে লেগেছিলেন দুই-একজন দালাল আমার পরিবারের বিরুদ্ধে।

সবশেষে সানী জানিয়েছেন সেদিন যারা তার পেছনে লেগেছিলেন আজ তারা পালিয়েছেন। তবে যারা পেছনে লেগেছিলেন তাদের নাম প্রকাশ করেননি জনপ্রিয় এ নায়ক।

আরো পড়ুন: বিচ্ছেদের ঘোষণা অভিষেকের! কার কাছে থাকবে আরাধ্যা?

বলে রাখা ভালো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ওমর সানী সেসময় লিখেছিলেন, সাধারণ মানুষ কী খাবে— বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ বাঁচবে কীভাবে। খাবেটা কী? এমনটা তো ছিল না। কেন এমনটা হলো। বাধ্য হয়েই লিখলাম।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App