×

বিনোদন

বাপ্পার ‘এক কাপ চা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

বাপ্পার ‘এক কাপ চা’

বাপ্পা মজুমদার

ভিন্ন ধাঁচের গান নিয়ে হাজির হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘এক কাপ চা’ শিরোনামের নতুন গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

‘লিখতে বসে আকাশ দেখি পর্দা উঠাই; জানলা খুলি/ বাতাস আসে ঘরের ভিতর/ একা থাকা, এক কাপ চা’— এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা।

আরো পড়ুন: কার সঙ্গে প্রেম করছেন সামান্থা?

সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। শিল্পীর নিজস্ব প্রযোজনা, প্রকাশনা সংস্থা বিএম ওয়ার্কস্টেশন থেকে এটি নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, প্রতিটি আয়োজনেই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই ‘এক কাপ চা’ গানটি তৈরি করা। তাই সুর ও সংগীতায়োজনে এই সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল। গায়কিতেও নিজস্বতা ধরে একটু আলাদা ভেবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। অন্যদিকে গীতিকবি রানা তার লেখনিতে উপমার মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতামনে নাড়া দেবে বলেই আশা করছি।

আরো পড়ুন: শ্রবণশক্তি হারিয়েও সুন্দরীর খেতাব

এদিকে দলছুট ব্যান্ডের অ্যালবাম আয়োজনে অনেক দিন ধরে ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা মজুমদার। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার ব্যান্ড দলছুটের ষষ্ঠ অ্যালবাম ‘সঞ্জীব’, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

তাই এবার শ্রোতাদের দেওয়া কথা রাখতে প্রকাশ করলেন নিজের একক গান। নতুন গান প্রকাশের পাশাপাশি খুব শিগগির স্টেজ শোয়ে ফিরবেন বলে জানিয়েছেন এই তারকা কণ্ঠশিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App